ধানে মাজরা পোকা দমনের করণীয় পরামর্শ
ধান বাংলাদেশের একটি প্রধান অর্থকরী ফসল। কারণ বাংলাদেশের প্রায় সকল মানুষেরই প্রধান খাবার হল ভাত। তাই বাংলাদেশের এই খাবারের চাহিদা মেটানোর জন্য প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়। ধান বছরে দুইবার চাষ করা যায়। বর্ষার মৌসুমে এবং গরমের মৌসুমে। অর্থাৎ ধান একবার বর্ষার মৌসুমে রোপন করা যায়, এবং শীতের মৌসুমে পাকা ধান কেটে মাড়াই করতে হয়। এবং অন্য জাতের ধান শিতের মৌসুমে রোপন করে গরমের মৌসুমে ধান কাটতে হয়। তবে যদিও ধান একটি প্রধান অর্থকারী ফসল তারপরেও এই ধানের রয়েছে প্রচুর রোগ বালাই। যার সঠিকভাবে পরিচর্যা করতে না পারলে আশানরূপ ফলন পাওয়া যায় না। আমাদের আজকের আলোচনায় ধানের মাজরা পোকা সম্পর্কে যানবো। কিভাবে ধান ক্ষেতে মাজরা পোকা বংশবৃদ্ধি করে এবং কিভাবে এটি দমন করে ফসল কে রক্ষা করা যায় সে সম্পর্কে।
মাজরা পোকা ফসলের যে ক্ষতি করে
মাজরা পোকা অত্যন্ত ক্ষতিকারক এক ধরনের কিট। এটি ফসলের প্রথম পর্যায়ে ক্ষতি করে ফসলের সার্বিক মান এবং ফলন কে প্রভাবিত করে। কৃষি বিষয়ক অধিদপ্তর থেকে জানা যায় ফসলে শুধুমাত্র মাজরা পোকা লাগার জন্য শতকরা ২০ থেকে ৭০ ভাগ পর্যন্ত ক্ষতি হতে পারে। ফসল লাগানোর প্রথম থেকে শুরু করে ধান গাছে ফুল ধরার আগ পর্যন্ত এই পোকা ক্ষতি করতে পারে। এটি ধান গাছের ভিতরে গিয়ে গাছের মাঝের অংশ খেয়ে ফেলে। যে কারণে গাছটি পাতা শুকিয়ে যায় এবং মারা যায়। এই পোকা খুব দ্রুত বংশবৃদ্ধি করে এক গাছ থেকে অন্য গাছে ক্ষতি করে থাকে।
মাজরা পোকা যেভাবে চিনবেন
(Stame borar) স্টেমবোরার, বা পামরি পোকা ধান গাছের পাতার উপপরি তলে ১৫ থেকে ৮০ টি বাদামী রঙের ডিম দিয়ে থাকে। কচি লার্ভা গুলি রেশমের সুতোর পাতার সাথে নিজেদের ঝুলিয়ে রাখে এবং খাদ্যের জন্য অন্যান্য গাছপালায় উড়ে বেড়ায় ।এবং পূর্ণবয়স্ক গুলি গাছের ঝাড় ও কাণ্ডের ভিতর প্রবেশ করে গাছের ক্ষতি করে থাকে।এই পোকাগুলো দেখতে লম্বা এবং গোলাকার। গায়ের রং সাদা এবং মাথায কালো রঙের। আপনাদের বোঝার সুবিধার্থে একটি মাজরা পোকার ছবি নিচে আপলোড করে দেখানো হলো।
আরো পড়ুন আপনি জানেন কী? কেন ড্রাগন ফল এতো দামি https://www.sbdfoodtips.xyz/2022/08/You know what Why is dragon fruit so expensive.html
যেভাবে মাজরা পোকা দমন করবেন
মাঝরা পোকা আক্রমণের এক সপ্তাহ পর থেকে ক্ষতি হওয়া শুরু করে। তবে তখন এই ক্ষতি নিয়ন্ত্রণের জন্য অনেকটা দেরি হয়ে যায়। এ কারণে মাজরা পোকা আক্রমণ হওয়ার আগ থেকে পদক্ষেপ নিতে হবে। দেরিতে রোপনের ফলে উৎপাদনের প্রভাব পড়ে। যে কারণে তাড়াতাড়ি ফসল রোপন করা উচিত। দেরিতে প্রক্রিয়া করণ করার ফলে ফসলের ক্ষতি এড়ানো সম্ভব হয়ে ওঠেনা। আর তাই এগুলো নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই কীটনাশক, বিশেষ করে জমিতে পামরি পোকা বা স্টেম্বরের পোকার উপদ্রব দেখলেই কীটনাশক প্রয়োগ করতে হবে। কেননা এই প্রকার ডিম থেকেই মাজরা পোকার সৃষ্টি। বাজারে মাজরা পোকা দমন করার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়। তবে যেহেতু মাজরা পোকা গাছের কান্ডের ভিতরে অবস্থান করে, সেহেতু সিস্টেমিক জাতিয় বালাই নাশক ব্যাবহার করতে হবে। বাজারে বিভিন্ন ধরনের কিটনাশক পাওয়া যায়। তবে তার ভিতরে কিটনাশক হিসাবে ছায়ানট্রানিলিপ্যোল, লুফেনিউরন,কাটাপ-12%+এসিটামিপ্রিড, থায়াক্লোপিড+ ফ্লুবেনডিয়ামাইড, ক্লোরোপাইরিফস,ফিপ্রোনিল এসব গ্রুপের অসুধ অনেক ভালো কাজ দেয়।
আশাকরি ধানে মাজরা পোকা দমনের করনীয় সম্পকে আপনার অবগত হয়েছেন। ভালোলাগলে অবশ্বই কমেন্ট করে যানাবেন। এবং ধানের যেকোন সমস্যা সম্পর্কে যানালে আমরা চেষ্টা করবো সঠিক পরামর্শ দেবার। এতক্ষন কষ্ট করে লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

